April 22, 2026, 10:07 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিককে ধাক্কা দিয়ে কুমিল্লা মেডিকেল থেকে বের করে দিলেন চিকিৎসক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গৃহকর্ত্রী দ্বারা নির্যাতিত এক শিশুর ভিডিও বক্তব্য নিতে গিয়ে ডা. আবু জাফর সানির হাতে লাঞ্ছিত হয়েছেন যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো রিপোর্টার খোকন চৌধুরী ও ক্যামেরাপার্সন কামরুল ইসলাম। বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ডা. আবু জাফর সানি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত।

ভুক্তভোগী সাংবাদিক খোকন চৌধুরী বলেন, খবর সংগ্রহকালে হঠাৎ ডা. আবু জাফর সানি এসে আমার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এরপর তিনি কর্মচারীদের নিয়ে ধাক্কাতে ধাক্কাতে আমিসহ আমার ক্যামেরাপার্সন কামরুল ইসলামকে ওই ওয়ার্ড থেকে বের করে দেন। তাদের এমন অশালীন আচরণের ভিডিও ধারণ করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত ডা. আবু জাফর সানির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, সরকারি একটি অনুষ্ঠানে ছিলাম ঘটনার সময়। খবর পেয়ে হাসাপাতালে এসে খোঁজখবর নিয়েছি এবং ওই সাংবাদিকের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজসহ কুমিল্লার সাংবাদিক নেতারা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সাংবাদিকদের লাঞ্ছিত করা মানে হলো জাতির বিবেককে লাঞ্ছিত করা। এ ঘটনায় জড়িত চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কুমিল্লার সাংবাদিকরা আন্দোলনে যাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page