November 20, 2026, 1:56 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু

সাংবাদিক মজিদ মিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মজিদ মিয়া (৭০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

মজিদ মিয়া দৈনিক ইত্তেফাক পত্রিকার ফরিদপুরের সদরপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি সদরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। তিনি সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) শারীরিকভাবে সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে নিজ বাড়ি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে চলে যান। এরপর রাতেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১৮ অক্টোবর) বাদ আসর তার জানাজা শেষে নিজ গ্রাম রামচন্দ্রপুরের রথখোলা গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

মজিদ মিয়ার বড় ছেলে মো. মিজানুর রহমান বলেন, আব্বা ডেঙ্গু আক্রান্ত হয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। গতকাল মঙ্গলবার তার প্লাটিলেটের সংখ্যাও খুব ভালো ছিল, তবে ডেঙ্গু পজিটিভ ছিল। এসব শুনে আব্বা আমাদের বললেন, আমাকে বাড়িতে নিয়ে চল। শরীরে একটু দুর্বলতা ছাড়া কোনো সমস্যা নেই। এখন বাড়িতে রেস্ট নিলেই হবে। তার কথা শুনে মঙ্গলবার বিকেলে আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। কিন্তু রাতে তিনি হঠাৎ চলে গেলেন।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, মজিদ ভাই আমাদের দীর্ঘদিনের সহকর্মী। আমাদের সুসময় দুঃসময়ে পাশে থেকেছেন। তার এ মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে এসেছি। তার মৃত্যুতে ফরিদপুরের সাংবাদিক সমাজ শোকাহত।

ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা বলেন, গতকালও মুঠোফোনে মজিদ ভাইয়ের সঙ্গে কথা হলো। কথায় সাবলীল ও সুস্থ মনে হলো। কথায় কোনো আড়ষ্টতা ছিল না। রাতে শুনি সেই মানুষটা নেই। সবাইকে একদিন যেতে হবে, তবে হুট করে এমন মৃত্যু খুবই বেদনাদায়ক।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page