August 28, 2026, 4:44 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে শেখ রাসেল দিবস পালিত

জাফিরুল ইসলামঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে পুরাতন ডিসি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথিন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাস, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা সহকারী কমিশনার ভ‚মি শারমিন আক্তার সুমি, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান প্রমূখ।

সেসময় বক্তারা, শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়। দেশের মানুষের মাঝে শেখ রাসেল সারাজীবন বেঁচে থাকবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page