September 9, 2026, 10:27 am
এইমাত্রপাওয়াঃ

গাজার আরেক হাসপাতালের পাশে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজায় আরও একটি হাসপাতালের পাশে ইসরায়েলের বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। রোগী ছাড়াওহাসপাতালটিতে ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি ওই হাসপাতালে আশ্রয় নিয়েছেন।

বুধবার (১৮ অক্টোবর) রাত সোয়া একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‍‘এস্ক’-এ এ খবর জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা (পিআরসিএস)

এক্স-এ হামলার একটি ভিডিও চিত্র যুক্ত করে দেওয়া পোস্টে পিআরসিএস বলেছে, গাজা শহরের তাল আল–হাওয়া এলাকায় অবস্থিত আল–কুদস হাসপাতালের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চলছে। হামলায় হাসপাতালটির ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগেও আল-কুদস হাসপাতাল নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েল। ২০০৯ সালে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি হামলায় হাসপাতালটির ভবন ধসে পড়েছিল।

এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় এখনও পর্যন্ত ৫০০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১৪ জন। যদিও এই হামলার দায় অস্বীকার করছে দখলদার ইসরায়েল।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page