April 21, 2026, 4:43 pm
শিরোনামঃ
ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী ইসরাইলি হামলায় গাজার ২৫ হাসপাতাল ক্ষতিগ্রস্ত : বন্ধ হয়ে গেছে ৩টি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি হামলায় গাজার অন্তত ২৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে ওই এলাকার ৩টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে ওই ৩টি হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এইসব হাসপাতালে স্বাস্থ্য সেবা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

গাজার শোহাদা আল-আকসা হাসপাতালের পরিচালক আয়াদ আল-জাবারি এর আগে বলেছিলেন: এই এলাকার স্বাস্থ্য ও চিকিৎসা পরিস্থিতি অত্যন্ত গুরুতর। তাছাড়া চিকিৎসাকর্মী এবং চিকিৎসা সরঞ্জামের অভাবেও ব্যাপক ভোগান্তি হচ্ছে বলে তিনি জানান।

গাজা উপত্যকার আল-আহলি আরাব হাসপাতাল বেসামরিক স্থাপনা বিশেষ করে চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলি নির্বিচার হামলার একটিমাত্র উদাহরণ। সম্প্রতি ইহুদিবাদী সেনাবাহিনী এই হাসপাতালে বোমাবর্ষণ করেছে। ওই বোমা হামলায় হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনিদের মধ্যে ৭ শতাধিক শহীদ আহত হয়েছে সহস্রাধিক। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী বর্বর হামলায় ৬৫০ জনেরও বেশি হতাহত হয়েছে।

সর্বশেষ খবরে জানা গেছে ইহুদিবাদী সেনারা গাজার পশ্চিমে তেল-আল হাওইয়ার পার্শ্ববর্তী কুদস হাসপাতালসহ পার্শ্ববর্তী আবাসিক ভবনগুলোতে বোমাবর্ষণ করেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ওই হাসপাতালে রোগীদের পাশাপাশি প্রায় ৮ হাজার বাস্তুচ্যুত এবং গৃহহীন মানুষও উপস্থিত ছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page