November 20, 2026, 2:07 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে যুবলীগের অফিস উদ্বোধন 

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন যুবলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কালা বাসস্টান্ডের বিশ্বাস মার্কেটে এ অফিস উদ্বোধন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি। সেসময় উপস্থিত ছিলেন সদর থানা যুব লীগের সাবেক অহবায়ক ও জেলা যুব লীগের সদস্য শাহ মোঃ ইব্রাহীম খলিল রাজা, সংসদ সদস্যের পিএস রওশন আলী, রোকনুজ্জামান রিপন,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী অনু, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন, পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, দোগাছি পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মুনির হোসেন মুকুল, পদ্মাকর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজিবুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক কারিম হোসেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page