August 17, 2026, 5:53 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ভিক্ষুক পুনর্বাসন করলেন সমাজসেবা ও উপজেলা প্রশাসন

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্সক বাস্তবায়ন কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মুদি এবং চা দোকানসহ উপকরণ প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকালে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের কলিম উদ্দিন নামের এক ভিক্ষুককে এ উপকরণ প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক, সদর উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকতা হাসিবুর রহমান, ঘোড়শাল ইউনিয়ন পরিষদের সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
ভিক্ষুক কলিম উদ্দিন মুদি এবং চা দোকানসহ উপকরণ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন, আমি গ্রামে গ্রামে ঘুরে আগে ভিক্ষা বৃত্তি করতাম। তাই আমার কাছে মনে হয়েছে এটা অনেক কষ্ট দায়ক এবং লজ্জাদায়ক পেশা। আমার এ কষ্ট লাঘবে ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান. উপজেলা সমাজসেবা অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার এর একান্ত প্রচেষ্টায় প্রধাণ মন্ত্রীর উপহার পেয়েছি। তাই আমি আজ থেকে আর কোন দিন ভিক্ষা বৃত্তি করবো না বলে অঙ্গিকার করছি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page