August 5, 2026, 5:41 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

হামাসের হামলার ভয়ে নেতানিয়াহুর ছেলে আমেরিকায় ; ক্ষুব্ধ ইসরাইলি সেনারা বলছে ‘এটি বিশ্বাসঘাতকতা’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরাইল যে তিন লাখ সেনা তলব করেছে তার মধ্যে নেই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর। এতে ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যরা বলছে, হামাসের হামলার ভয়ে দেশকে ত্যাগ করে প্রধানমন্ত্রীর ছেলে আমেরিকা ফ্লোরিডায় অবস্থান করছে। প্রধানমন্ত্রীর ছেলের যুদ্ধে যোগ না দিয়ে আমেরিকায় থেকে অলাভজনক স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনাকে তারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।

লেবানন সীমান্তে মোতায়েন ইসরাইলের একজন স্বেচ্ছাসেবী সেনা বলেন, “প্রধানমন্ত্রীর ছেলে যখন ফ্লোরিডার মিয়ামি বিচে জীবনকে উপভোগ করছেন তখন সীমান্তে আমি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি।” ইসরাইলের এই ক্ষুব্ধ সেনা ব্রিটিশ পত্রিকাকে নিজের নাম-পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন। তিনি বলেন, তার পরিচয় প্রকাশ করলে নিরাপত্তাগত সমস্যা দেখা দিতে পারে।

ইসরাইলের এই রিজার্ভ সেনা বলেন, “বর্তমান পরিস্থিতির জন্য দায়ী লোকেরা তাদের ভাগের বোঝা বহন করছে না, এতে  অবিশ্বাস ও ক্রোধ সৃষ্টি হচ্ছে।”

আরেক সেনা টাইমসকে বলেন, “আমাদের ভাই, আমাদের বাবা, ছেলেরা সবাই সামনের সারিতে যাচ্ছে, কিন্তু ইয়াইর এখনো এখানে নেই। এটা দেশের নেতৃত্বের প্রতি আস্থা তৈরিতে সাহায্য করছে না।”

হামাসের বিরুদ্ধে দক্ষিণ ফ্রন্টে মোতায়েন অন্য আরেক রিজার্ভ সেনা জানান, তিনি চাকরি ও পরিবার ছেড়ে আমেরিকা থেকে ফিরে এসেছেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page