August 4, 2026, 2:55 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

প্রেমের টানে বাংলাদেশের পাবনায় যুক্তরাষ্ট্রের তরুণী ; বাঁধলেন সংসার

পাবনার যুবক মো. আসাদুজ্জামান মার্কিন তরুণী আইরিন ডেভিডসন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেমের টানে সব বাঁধা পেড়িয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে এসেছেন মার্কিন এক তরুণী। এরপর বিয়ে করে সংসার করছেন পাবনার ঈশ্বরদীতে।

জানা যায়, মার্কিন ওই তরুণীর নাম হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)। তিনি যুক্তরাষ্ট্রের কেনটাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম হয় ঈশ্বরদী উপজেলা সদরের পিয়ারাখালী মহল্লার মো. আসাদুজ্জামানের (২৭) সঙ্গে। গত ১৮ অক্টোবর বাংলাদেশে আসেন আইরিন। এরপর ১৯ অক্টোবর তারা ইসলামি শরিয়াহ মোতাবেক আসাদুজ্জামানকে বিয়ে করেন। বর্তমানে তারা মহল্লার একটি বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেছেন।

আসাদুজ্জামান বলেন, ‘তিনি আউটসোর্সিংয়ের কাজ করেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে পরিচয় হয়। তেমনি ২০২২ সালে হারলির সঙ্গে পরিচয়। তখন জানতেন না মেয়েটির বাড়ি কোথায়। ফেসবুকে দুজনের কথা হতো। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, ভালো লাগা। একপর্যায়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় দূরত্ব। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে কথা শুরু হয়। দুই পরিবারই বিয়েতে সম্মতি দেয়। এর পরিপ্রেক্ষিতে হারলি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।’

তিনি বলেন, ‘প্রথম দিকে নতুন পরিবেশে মানাতে হারলির একটু কষ্ট হচ্ছিল। খাবার নিয়ে একটু সমস্যা হচ্ছে। তবে তিনি খুব আন্তরিকতার সঙ্গে পরিবেশ মানিয়ে নিচ্ছেন। কিছু কিছু বাংলা শিখেছেন। পরিবারের অন্যদের সঙ্গে কথা বলছেন। প্রতিদিন ঘুরে ঘরে গ্রাম দেখছেন।’

বাংলাদেশে আসার বিষয়ে হারলি আইরিন ডেভিডসন জানান, ‘বাংলাদেশ নিয়ে অনেক নেতিবাচক কথা শুনেছিলেন। তাই একটু ভয় ছিল। তবে এসে দেখেন, সেসব সত্য নয়। এই দেশ, দেশের মানুষ অনেক ভালো। আসাদুজ্জামানের পরিবারও খুব ভালো। তাই সব মিলিয়ে তিনি খুব খুশি।’

এদিকে বিদেশি পুত্রবধূকে পেয়ে খুশি আসাদুজ্জামানের বাবা আবদুল লতিফ। তিনি বলেন, ‘আল্লাহ কার সঙ্গে কার জোড়া লিখে রাখছেন, তিনিই জানেন। প্রতিদিন অনেক মানুষ নতুন বউমাকে দেখতে আসছেন। মেয়েটা পরিবারের সবাইকে মানিয়ে নিয়েছে। খুব ভালো লাগছে।’

ঈশ্বরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম বলেন, ‘যুক্তরাষ্ট্রের একটি মেয়ে তাদের গ্রামে এসে বিয়ে করেছেন। বিষয়টি জানার পর দেখতে গিয়েছিলেন। তাঁদের ভালোবাসার গল্প শুনে ভালো লাগছে। মেয়েটি যেন ভালোভাবে গ্রামে থাকতে পারেন, কোনো সমস্যা না হয়, সেদিকে তারা খেয়াল রাখছেন।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page