October 30, 2026, 10:53 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোতে ঘূর্ণিঝড় ওটিসের আঘাতে ২৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মেক্সিকোর আকাপুলকোতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ওটিস’। এতে অন্তত ২৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এযাবতকালে মেক্সিকোতে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ওটিস অন্যতম।

আঘাত হানার সময় ওটিসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। এতে সেখানের বাড়িঘর ও হোটেলের ছাদ উড়ে গেছে, উপড়ে গেছে অসংখ্যা গাছ এবং ওই অঞ্চলের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

নয় লাখ লোকের শহরটির রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হাসাপাতালগুলো থেকে নিরাপদ যায়গায় সরিয়ে নেওয়া হয়েছে রোগীদের।

বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেন, আকাপুলকো যা হয়েছে তা সত্যিই বিপর্যয়কর।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, মেক্সিকোর সেনাবাহিনী, বিমান বাহিনী ও জাতীয় রক্ষীদের প্রায় আট হাজার ৪০০ সদস্য ধ্বংসযজ্ঞ পরিষ্কারের চেষ্টা করছে। দ্বিতীয় দিনের জন্য সেখানে শিক্ষার্থীদের জন্য ক্লাস বাতিল করা হয়েছে। সূত্র: আল-জাজিরা

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page