November 28, 2026, 5:03 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভারতের পশ্চিমবঙ্গ রেশন বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার গ্রেফতার হলেন পশ্চিমবঙ্গের সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।

গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কলকাতার সল্টলেকের বিসি ব্লকে ২৪৪ পাশাপাশি তার আরও একটি বাড়ি বিসি ২৪৫ বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে প্রায় ২০ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরই রাত ৩টা ৩০ মিনিট নাগাদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্ৰেফতারের সিদ্ধান্ত নেয় ইডি-র কর্মকর্তারা।

গত বছর অর্থ্যাৎ ২০২২ সালে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যদপ্তরের মন্ত্রী ছিলেন তখন তার বিরুদ্ধে রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক সব অভিযোগী অস্বীকার করেছেন।

সম্প্রতি রেশন বণ্টন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান নামে এক রেশন ডিলারকে গ্ৰেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে।

ইডি সূত্রে জানা গেছে, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি মিলেছে। ইডি কর্মকর্তারা নথির বিষয়ে বেশ কিছু প্রশ্ন করেন। কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে বেজায় আপত্তি ছিল সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তদন্তের অসহযোগিতার অভিযোগও সামনে আসে। এরপর ইডি কর্মকর্তারা পুরো বিষয়টি দিল্লিতে ইডির সদর দপ্তরে জানান। তারপরেই মন্ত্রীকে গ্রেফতার করা হয়।

রাতেই সল্টলেকের ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় মন্ত্রীকে। সিজিও কমপ্লেসে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। এই চক্রান্তের পেছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জড়িত।

রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পাশাপাশি তার সহায়ক অমিত দে-র বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি।

বনমন্ত্রীর বাড়িতে তল্লাশি চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালীঘাটের নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, আমি শুনেছি বাড়ি বাড়ি গিয়ে ইডির গোয়েন্দারা তল্লাশির নামে চিনির কৌটো উল্টে দেয়, ঘিয়ের কৌটো উল্টে দেয়। বাড়ির মেয়েদের কত রকম পোশাক আছে, তাদের কয়টা শাড়ি আছে তাও জানাতে চায়। এইসব আমরা সহ্য করবো না।

তৃণমূল নেত্রী আরও বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক সুগারের রোগী। ওর যদি কিছু হয় তাহলে আমি বিজেপি ও ইডির বিরুদ্ধে এফআইআর করবো।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page