September 29, 2026, 7:39 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের হামলায় বন্ধ হয়ে গেছে গাজার ৩০টি হাসপাতাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের হামলায় গাজার অন্তত ৩০টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। অবরুদ্ধ গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে সেখানে মেডিকেল সামগ্রীও শেষ হয়ে গেছে। সে কারণে বেশিরভাগ হাসপাতালই তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।

এছাড়া অনেক হাসপাতাল আবার এমন এক অবস্থার মধ্যে রয়েছে যে তারা শুধু জরুরি সেবা দিতে পারছে। অন্যান্য রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। গাজার আল নাসর হাসপাতালে শুধু জরুরি বিভাগ চালু রয়েছে। সেখানকার আর সব বিভাগের কার্যক্রম এখন বন্ধ রাখা হয়েছে।

আগামী কয়েক দিন বা কয়েক ঘণ্টার মধ্যেই আরও কিছু হাসপাতালও তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হবে। এখনই জরুরি ভিত্তিতে গাজায় জ্বালানি সরবরাহ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে ১৪০০ জন নিহত এবং ২২৯ জনকে জিম্মি করা হয়েছে বলে দাবি করা হয়।

এদিকে গাজার উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় শুক্রবার রাতে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে তীব্র লড়াই হয়েছে বলে দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস।

সীমান্ত পেরিয়ে ইসরায়েলি সৈন্য ও ট্যাঙ্ক গাজায় প্রবেশ করলে উত্তর গাজার বেইত হানুন এবং মধ্য গাজার বুরেজের কাছে তীব্র লড়াই হয়েছে বলে হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page