August 31, 2026, 5:38 pm
শিরোনামঃ
যশোরে সাবেক প্রতিমন্ত্রী এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলায় ১ জন আটক সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা এবং আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জামালপুরে সীমান্তে ভারতে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ ‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য, কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির নেপালে নিহত বেড়ে ৯০৩ ; দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক হবে তুরস্কে
এইমাত্রপাওয়াঃ

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিশরের কায়রো-আলেকজা মহাসড়কের ওয়াদি আল-নাতরুন এলাকায় বাস ও বেশ কয়েকটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে সরকারি তথ্য অনুযায়ী ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।

শনিবার সকালে কায়রো যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস পার্ক করা একটি গাড়িকে ধাক্কা দিলে কুয়াশায় এ দুর্ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।

ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিশরে প্রায়ই ঘটছে এ ধরনের দুর্ঘটনা।

আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিশরের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে শুধু ২০২১ সালেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাত হাজার মানুষ।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page