April 26, 2026, 10:12 am
শিরোনামঃ
চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জে মহানগর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আট জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন– ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল। তারা যুবদলের কর্মী বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহত অপর নেতাকর্মীদের পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘কেন্দ্র ঘোষিত হরতাল পালনের লক্ষ্যে  আমরা শাস্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ও গুলি ছোড়ে। এতে আমাদের আট জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।’

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, ‘মিছিল নিয়ে আমাদের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকায় জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল নামে তিন জন যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।’

নারায়ণগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘বিএনপির এক-দেড়শ লোক পিকেটিং এবং জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে এখানে প্রস্তুতি নিচ্ছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় আমরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছি। বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুড়েছি।’

আজকের বাংলা তারিখ



Our Like Page