April 26, 2026, 9:40 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

রংপুরে বিএনপির অফিস থেকে ৯টি পেট্রোল বোমা উদ্ধার

রংপুরে বিএনপি অফিস থেকে পেট্রোল বোমা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে একটি ব্যাগ থেকে ৯টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, নাশকতার পূর্বপরিকল্পনা রয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।

রোববার (২৯ অক্টোবর) বেলা একটার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের গলি থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্তসাপেক্ষে বিস্ফোরক আইনে পুলিশ মামলা করবে বলে জানানো হয়েছে।

এর আগে সকাল পৌনে দশটায় দিকে দলীয় কার্যালয়ের সামন থেকে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফজলে রাব্বী বাবুকে আটক করে নিয়ে যায় পুলিশ।

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে নাশকতাসহ সহিংসতা করার চেষ্টার অভিযোগ এসেছে বলেও মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন নিশ্চিত করেছেন।

পেট্রোল বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহানগর কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘নাশকতা সৃষ্টির জন্যই হয়তো কেউ বিএনপি কার্যালয়ে আশপাশে এসব পেট্রোল বোমা জমা করে রেখেছিল। পুলিশ তা উদ্ধার করেছে। তবে কে বা কারা এসব পেট্রোল বোমা রেখেছে তা অনুসন্ধান করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বিএনপি-জামায়াতের ডাকে সারা দেশের মতো রংপুরেও ঢিলেঢালা ভাবে সকাল-সন্ধ্যার হরতাল চলছে। দিনের শুরুতে তেমন প্রভাব না থাকলেও বেলা বাড়ার পর রংপুর মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিক্ষিপ্ত পিকেটিং ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হরতালে দূরপাল্লার বাস ছাড়া যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১৭ নেতাকর্মীকে আটক করার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।’

জেলার বদরগঞ্জেও হরতাল সমর্থকদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিতা সিনেমা হল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুপুরে হরতাল বিরোধী শান্তি সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনগুলো। সমাবেশ শুরুর আগে সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page