July 28, 2026, 7:17 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ঢিলেঢালা হরতাল পালিত

 জাফিরুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি : সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে ঝিনাইদহে মিছিল করেছে বিএনপি। রোববার সকালে জেলা বিএনপি’র পক্ষ থেকে শহরের নতুন হাটখোলা রাস্তা থেকে হরতাল সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা ডাকা হরতাল ঢিলেঢালা ভাবে চলছে। সকাল থেকে স্থানীয় ও দুরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে অল্প দুরত্বে ইজিবাইক ও সিএনজি চলাচল করছে মানুষ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারনের।  সকাল থেকে দোকান-পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দোকান খুলতে দেখা গেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page