February 17, 2026, 11:59 pm
শিরোনামঃ
আইনমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খানের নিয়োগে ঝিনাইদহে আনন্দের জোয়ার দেড় বছর পর নির্বাচিত সরকার পেল বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ফের শুরু নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নতুন মন্ত্রীরা পেলেন কে কোন মন্ত্রণালয় বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি পবিত্র রমজানে ঝিনাইদহের ৪০ হাজার মানুষ পাবে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বঙ্গোপসাগরের দুই স্থান থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে বনদস্যুরা
এইমাত্রপাওয়াঃ

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ১২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়।

প্রাদেশিক সরকার বলছে, বিমান দুর্ঘটনায় ১০ জন যাত্রীর সঙ্গে পাইলট ও কো-পাইলটও ঘটনাস্থলে মারা যান। আর নিহত ১০ যাত্রীর মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক ও অন্যজন শিশু। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। যদিও নিহত যাত্রীদের জাতীয়তা কী তা এখনো স্পষ্ট নয়। বিধ্বস্ত বিমানটি ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল।

এর আগে গত সেপ্টেম্বরে অ্যামাজনাস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হলে ১৪ জন নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনায় নিহতদের ১২ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য- সবাই ব্রাজিলিয়ান পর্যটক ছিলেন। সূত্র: আলজাজিরা।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page