July 28, 2026, 7:19 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ভাগনে হত্যায় মামার মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ভাগনে হত্যায় মামা আব্দুল জলিল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইসমাইল হোসেন জানান, উপজেলার ঘুগরী গ্রামের দলু সরকারের মেয়ে শিখা বেগমের সঙ্গে মো. রইছ উদ্দিনের বিয়ে বিচ্ছেদ হয়। তাদের ঘরে মো. সাইদুর রহমান রানা নামে এক ছেলে ছিল। পরে শিখা বেগম বিয়ে করে বর্তমান স্বামীর বাড়ি যশোর ঝিকরগাছা চলে যান এবং রইছ উদ্দিনও অন্য জায়গায় বিয়ে করেন। তাদের সন্তান সাইদুর রহমান রানা নানা-নানির বাড়িতে থাকতো। তারা নানা দুলু সরকার তাকে চারকাঠা জমি রেজিস্ট্রি করে দেয়।

এরপর রানার সঙ্গে তার মামা আব্দুল জলিল সরকারের শত্রুতা শুরু হয়। ২০১৩ সালের ১০ আগস্ট সন্ধ্যায় আব্দুল জলিল তার বাবা-মাকে জমি লিখে দেওয়ার জন্য মারধর করেন। একই দিন বাজার থেকে ফেরার পথে আবদুল জলিল রানাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে রানার বাবা মো. রইছ উদ্দিন আব্দুল জলিল সরকারের বিরুদ্ধে মামলা করেন। পরে রাষ্ট্রপক্ষ ১৬ সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page