October 2, 2026, 7:56 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে অবরোধে মাঠে নেই বিএনপি-জামায়াত ; সবকিছু চলছে স্বাভাবিক গতিতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর টানা তিনদিনের অবরোধ কর্মসূচির আজ প্রথমদিন চলছে। তবে পটুয়াখালীতে বিএনপি কিংবা এর অঙ্গসংগঠনের কোনো তৎপরতা চোখে পড়েনি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই অনেকটা স্বাভাবিক মানুষের জীবনাযাত্রা। জেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করছে। তবে যাত্রী সংকটে দূরপাল্লার যানবাহন চলাচল কিছুটা কম।

বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী অবরোধ কর্মসূচির ঘোষণা করলেও তাদেরও কোনো তৎপরতা চোখে পড়েনি।

পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ‘বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে না। সকালের দিকে দূরপাল্লার যাত্রী কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী বাড়ছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবেই অবরোধ কর্মসূচি পালন করছে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে পেরেছি।’

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘আমরা সকালে থেকেই মাঠে রয়েছি। আমাদের নেতাকর্মীদের সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি অবরোধ ডাকলেও তাদের কোথাও দেখা যায়নি। সব কিছু স্বাভাবিক রয়েছে।’

পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষের জালমাল রক্ষায় পুলিশ তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page