August 4, 2026, 5:08 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

নাশকতা মামলায় কুষ্টিয়ায় বিএনপির ৩ সাবেক এমপি গ্রেফতার

কুষ্টিয়ার বিএনপি দলীয় সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সোহরাব উদ্দিন রেজা আহমেদ বাচ্চু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ায় বিএনপির সাবেক তিন সংসদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, বেলা ১১টার দিকে কুষ্টিয়া পৌরশহরের এনএস রোডের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় ১৮টি ককটেল জব্দ করা হয়। নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আগের করা একটি নাশকতা মামলায় মঙ্গলবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার বাসভবন থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page