August 4, 2026, 5:08 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

অবরোধে কুমিল্লায় গাড়ি ভাঙচুরের অভিযোগে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে কুমিল্লায় গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) জেলার বিভিন্ন উপজেলার মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় তিন জনকে আটক করে পুলিশ। এ ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় পিকেটিং করার সময় একজনকে আটক করা হয়। ওই ঘটনায় তিনটি গাড়ি ভাঙচুরের কথা জানায় পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার চৌদ্দগ্রাম উপজেলা অংশে গাড়ি ভাঙচুরের সময় আরও একজনকে আটক করা হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলার ঘটনায় আটক ছাত্রদল নেতারা হলেন– ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রদলের সদস্য মোজাম্মেল হক তানিম, মাধবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. রহমতুল্লাহ।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় আটক হন ছাত্রদল নেতা আতিক রুবেল। তিনি মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সমর্থক ও মহানগর শাখার সাবেক সিনিয়র সহসভাপতি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুরের সময় পুলিশ হাতেনাতে ছাত্রদলের ৫ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page