October 2, 2026, 6:08 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

আদালত অবমানর দায়ে দণ্ডিত দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীরকে পদ থেকে অব্যাহতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আদালত অবমানর দায়ে দণ্ডিত বিএনপি নেতা ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, আপিল বিভাগের আদালত অবমাননার দায়ে দণ্ড আরোপ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সৈয়দ জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোয় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দিনাজপুরে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলায় হাইকোর্টে রায় দানকারী বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এবং বিচারের রায় নিয়েও অবমাননাকর মন্তব্য করেন।

মেয়রের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী। গত ২৪ আগস্ট তলব আদেশে হাজির হয়ে বিচারপতিকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে ১২ অক্টোবর মেয়রের উপস্থিতিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি করে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক সপ্তাহের কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে সাত দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

পরে ১৮ অক্টোবর দুপুর ১টার দিকে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হেঁটে আদালতে যান মেয়র জাহাঙ্গীর আলম। আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন তিনি। দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page