October 2, 2026, 6:09 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে বিএনপি নেতা রিজভীসহ ৩৪ জনের বিরুদ্ধে নাশকতার মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে ফতুল্লা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় রিজভী ছাড়াও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আজম।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী রেজাউল করিম বলেন, মামলার বিষয়টি অবগত হয়েছি। কাগজ হাতে পেলে বিস্তারিত জানাতে পারব।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে রুহুল কবির রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়। একপর্যায়ে সড়কের দুই পাশে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন বিএনপির নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page