October 2, 2026, 4:44 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ৩ পুলিশকে কুপিয়ে জখম, ; ঢাকা থেকে ১০ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিন পুলিশকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের পাঁচ তারকা একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানায়নি পুলিশের বিশেষায়িত এ বাহিনী। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভোরে গোপন তথ্যের ভিত্তিতে গুলশানের ওই পাঁচ তারকা হোটেলে অভিযান চালানো হয়। এ সময় আড়াইজাহারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এদিকে আজ সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

উল্লেখ্য, গত মঙ্গলবার আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। একপর্যায়ে তিনজন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহত তিন পুলিশ সদস্য হলেন পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page