October 1, 2026, 6:11 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

প্রেসিডেন্ট বাইডেনকে ইমপিচ করারি প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিলেন প্রতিনিধি পরিষদ স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে ইমপিচ করা হবে কিনা সে বিষয়ে হাউস রিপাবলিকানরা দ্রুত একটি সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে ইমপিচ করার সিদ্ধান্ত হলে তা প্রমাণসাপেক্ষ ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই করা হবে বলে তিনি জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) স্পিকার জনসন স্পষ্ট করে বলেন, বাইডেনকে ইমপিচ করার প্রক্রিয়াকে রাজনীতিকীকরণ করা হবে না; সেখানে স্বচ্ছভাবে সবকিছু করা হবে। জনসন ক্যাপিটল হিলে সাংবাদিকদের বলেন, “আমি বিশ্বাস করি যে, খুব শিগগিরি আমরা এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসছি।” লুইসিয়ানা থেকে নির্বাচিত এ রিপাবলিকান নেতা বলেন, “আমরা প্রমাণগুলো অনুসরণ করব, এর ভিত্তিতে সিদ্ধান্তের দিকে এগিয়ে যাব।”

জনসন বলেন, ডেমোক্র্যাটরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে “নগ্ন পক্ষপাতমূলক রাজনৈতিক উদ্দেশ্যে” দুবার ইমপিচমেন্টের প্রক্রিয়া ব্যবহার করেছে। কিন্তু

ডেমোক্র্যাটদের প্রক্রিয়া হবে যথাযথ এবং সেখানে আইন অনুসরণ করা হবে। তিনি বলেন, ডেমোক্র্যাটরা যেভাবে ট্রাম্পকে ইমপিচ করার চেষ্টা  করেছে রিপাবলিকানরা তা করবে না।

বারাক ওবামার অধীনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় বাইডেন তার ভাই জেমস এবং ছেলে হান্টারের প্রভাববলয়ে পরিচালিত প্রকল্প থেকে লভ্যাংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে বাইডেন কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছেন এবং বারবার বলেছেন, তার ছেলের ব্যবসায়িক লেনদেনের বিষয়টি তিনি জানতেন না।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page