October 5, 2026, 4:26 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধু টানেলে কার রেসিং ; ৭ গাড়িচালক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে কার রেসিংয়েরর ঘটনায় সাত গাড়িচালককে আটক করেছে  কর্ণফুলী থানা পুলিশ। গত বুধবার (১ নভেম্বর) রাতে মামলা করেন বঙ্গবন্ধু টানেলের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, জড়িতদের  গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মামলার এজাহারে যেসব গাড়ির নম্বর উল্লেখ করা হয়েছে সেগুলো হলো চট্টমেট্রো-গ-১২-৯০৪৩, চট্টমেট্রো-ঘ-১১-৫৭০২, ঢাকামেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকামেট্রো-খ-১২-১৮১৪, চট্টমেট্রো-গ-১৩-৩৫৭৩, চট্টমেট্রো-গ-১৪-২২৫৪ ও ঢাকামেট্রো-ভ-১১-০২১৭।

গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেল উদ্বোধন করেন। পরের দিন জনসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি উন্মুক্ত করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, গত ২৯ অক্টোবর দিবাগত রাতে টানেলের ভেতরে অন্তত ১০টি গাড়ি রেসিংয়ে অংশ নেয়। এ সময় একটি গাড়ি আরেকটিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।



Our Like Page