February 18, 2026, 12:03 am
শিরোনামঃ
আইনমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খানের নিয়োগে ঝিনাইদহে আনন্দের জোয়ার দেড় বছর পর নির্বাচিত সরকার পেল বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ফের শুরু নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নতুন মন্ত্রীরা পেলেন কে কোন মন্ত্রণালয় বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি পবিত্র রমজানে ঝিনাইদহের ৪০ হাজার মানুষ পাবে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বঙ্গোপসাগরের দুই স্থান থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে বনদস্যুরা
এইমাত্রপাওয়াঃ

ঈশ্বরদীতে ট্রেনের নিচে রাখা নাশকতাকারীদের বোমা নিষ্ক্রিয় করলো ডিসপোজাল ইউনিট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে ট্রেনের অতিরিক্ত রিজার্ভ বগির নিচে দুর্বৃত্তের রেখে যাওয়া বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের ডিউটি বাতিল করে তাদের দায়িত্বে অবহেলা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

শুক্রবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে।

এ সময় পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার সাহাব উদ্দিন, র‌্যাব-১২ এর পাবনার কোম্পানি কমান্ডার মো. গোলাম ফারুক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশসহ পুলিশ ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মো. মারুফ হোসেন বলেন, পাকশী রেলওয়ের পুলিশ সুপার আমাকে বিষয়টি জানানোর পর র‌্যাবের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলি। কর্মকর্তারা র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট নির্দেশনা দেন। বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জনমনে আতঙ্ক সৃষ্টি করে দেশের অর্থনীতি ব্যাহত করতে কোনো নাশকতাকারী এটি করতে পারে।

এদিকে এ ঘটনায় দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার আব্দুল হান্নান, সিপাহী রিপন হোসেন, গোয়েন্দা শাখার সিপাহী শরিফুল ইসলামে সাময়িক ডিউটি থেকে বিরত রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী রেলস্টেশনের আরএনবির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, তাদের আপাতত ডিউটি থেকে বিরত রাখা হয়েছে। তারা ডিউটিরত অবস্থায় দায়িত্ব পালনে কোনো অবহেলা করেছে কি না তদন্ত করা হচ্ছে।

শুক্রবার (৩ নভেম্বর) ভোরে বোমা সদৃশ বস্তুটি দেখতে পান রেলওয়ের নিরাপত্তা কর্মীরা। রাতে কে বা কারা ঈশ্বরদী জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ২ নম্বর রেললাইনে দাঁড় করিয়ে রাখা ট্রেনের অতিরিক্ত রিজাভ ট্রেনের নিচে লাল টেপে জড়ানো একটি কৌটার মতো বোমা সদৃশ বস্তু রেললাইনে ফেলে যায়। ভোরে রেলওয়ের নিরাপত্তা কর্মীদের টহলদল বস্তুটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page