July 28, 2026, 7:17 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রধান বিচারপতির বাসভবনে নগ্ন হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ ও  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের পায়রা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক রানা হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

সেসময় বক্তব্য রাখেন সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জজ কোর্টের জিপি এ্যাড. বিকাশ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরোয়ার খান সউদ, সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জামায়াত বিএনপি ডাকা অবরোধ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, হরতাল অবরোধের নামে নৈরাজ্য ও জ্বালাও  পোড়াও করার চেষ্টা করলে তার দাঁতভাঙ্গা জবাব দেবে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা কর্মীরা। এছাড়াও তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আজকের বাংলা তারিখ



Our Like Page