October 2, 2026, 12:31 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভোলার চরফ্যাশনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা,র চরফ্যাশন উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে চরফ্যাশন বাসস্ট্যান্ড সড়ক সংলগ্ন এলাকায় চট্রগ্রামগামী যমুনা এক্স্রপ্রেস নামের বাসটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: আসাদুজ্জামান জানান, বাসে অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০-৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসের মধ্যে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাখাওয়াত হোসেন বলেন, বাসটিতে কিভাবে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
এদিকে বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিন জেলায় যান চলাচল ও মানুষের জীবন যাত্রা স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন অভ্যন্তরীণ ও দূর পাল্লার বাস ও অনান্য গণ পরিবহন লাচল করছে। একইসাথে ভোলা-বরিশাল, ভোলা-ঢাকা রুটসহ অনান্য রুটের লঞ্চ ও ফেরি চলাচল করছে।
রোববার সকাল থেকে কোথাও অবরোধ সমর্থকদের কোন তৎপরতা চোখে পড়েনি। শহরজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারী লক্ষ্য করা গেছে। বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অবস্থান করছে আওয়ামী লীগ’র নেতা-কর্মীরা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page