September 3, 2026, 8:58 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে আমন ধান কাটার ধুম ; বাম্পার ফলনে খুশি কৃষকরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জয়পুরহাট জেলার সর্বত্র চলছে এখন রোপা আমন ধান কাটা-মাড়াইয়ের  ধুম। বাম্পার ফলন পেয়ে খুশি কৃষকরা। অনেক আগে থেকেই আগাম জাতের  রোপা আমন ধান টুকটাক কাটা শুরু হলেও পুরো কাটা-মাড়াই মৌসুম  শুরু হয়েছে অক্টোবর  মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। নিশ্চেন্তে স্বপ্নের ফসল রোপা আমন ধান ঘরে তোলার আনন্দ উপভোগ করছেন  জয়পুরহাটের কৃষকরা।  জেলার মাঠ ঘাট জুড়ে  সোনালী বর্ণ ধারণ করা আমন ধানের নয়নাভিরাম দৃশ্য এখন চোখ পড়ার মতো।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এবার রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে  স্থানীয়  কৃষি বিভাগ। জেলায় চলতি ২০২৩-২০২৪  মৌসুমে ৬৯ হাজার ৬৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। যার  মধ্যে ছিল উচ্চ ফলনশীল জাতের ৬১ হাজার ৮৬২ হেক্টর, হাইব্রীড জাতের ৭ হাজার ৩৬০ হেক্টর ও স্থানীয় জাতের  এক হাজার ৪২৮ হেক্টর। এতে  ২ লাখ ২১ হাজার ২৩৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা ভিত্তিক রোপা আমন চাষের লক্ষ্যমাত্রার মধ্যে ছিল জয়পুরহাট সদরে ১৬ হাজার ৯৯৫ হেক্টর, পাঁচবিবি উপজেলায় ১৯ হাজার ৩৫৫ হেক্টর, আক্কেলপুরে ১০ হাজার ৬৪৩ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ১০ হাজার ৭৪০ হেক্টর ও কালাই উপজেলায় ১১ হাজার ৯১৭ হেক্টর। জেলায় রোপা আমন চাষ সফল করতে  কৃষি বিভাগের সার্বিক তত্বাবধানে  ৩ হাজার ৪১১ হেক্টর জমিতে এবার বীজতলা তৈরি করা হয়। খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে রোপা আমন চাষ সফল করতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন ।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগেই আগাম জাতের কিছু ধান বিশেষ করে আতব, ১৭ ও ৭৫ জাতের আমন ধান  টুকটাক কাটা শুরু হলেও এখন  পুরো কাটা-মাড়াই চলছে। অক্টোবর মাসের দ্বিতীয়  সপ্তাহ থেকেই কৃষকরা আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত হয়ে ওঠেন বলে জানায় কৃষি বিভাগ। সদর উপজেলার ভেটি গ্রামের কৃষক হারুনুর রশিদ  বলেন, জমিতে থাকা আমন ধানের বাম্পার ফলন দেখে ঘাম ঝড়ানো কষ্ট ভুলে গেছি।  পাশের সোটাহার  গ্রামের আশরাফ আলী জানান, এবার ৫ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন ফলনও বাম্পার  হয়েছে এতে খুশি বলে জানান তিনি।
কৃষি বিভাগ জানায়, জেলায় আমন  ধান চাষ সফল করতে স্থানীয় বিএডিসি (বীজ) কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ সরবরাহের ব্যবস্থা করে। প্রথম দিকে বৃষ্টিপাতের কিছুটা সমস্যা থাকলেও পরে আশানুরুপ বৃষ্টিপাতের ফলে রোপা আমনের চারা রোপণে আর কোন সমস্যা হয়নি  বলে বাসস’কে জানান,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।
উল্লেখ্য, গত ২০২২-২৩ রোপা আমন চাষ মৌসুমে জেলায় ৭১ হাজার ৩শ ৪০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছিল। এতে  উৎপাদন হয়েছিল ২ লাখ ৫১ হাজার ৫ শ ৮২ মেট্রিক টন চাল। যা জেলার খাদ্য চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা সম্ভব হয়েছিল বলে জানায় কৃষি বিভাগ ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page