October 2, 2026, 12:32 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

অবরোধে গাড়ি পুড়লে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেন আওয়মী লীগ নেতা সাইদুল করিম মিন্টু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি ও জামায়াতের চলমান অবরোধ কর্মসূচিতে ঝিনাইদহে অবরোধকারীরা যদি গাড়ি পোড়ায় তবে তার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

রোববার (৫ নভেম্বর) দুপুরে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইদুল করিম মিন্টু বলেন, সন্ত্রাসী দল বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। প্রতিনিয়ত যানবাহনে আগুন দিচ্ছে। তারা শান্ত দেশকে অশান্ত করার পায়তারা করছে। তাই আমরা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ রাস্তায় আছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির এই নৈরাজ্য প্রতিরোধে সার্বক্ষণিক মাঠে আছে।

মিন্টু আরও বলেন, আপনার যারা ব্যবসা করেন তারা নিশ্চিতে দোকানপাট খুলে ব্যবসা করতে পারেন। আপনাদের কোনো প্রকার ক্ষতি আমরা হতে দেব না। আর যারা পরিবহন ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলি, নিশ্চিন্তে আপনার গাড়ি চালান। ঝিনাইদহে বিএনপি যদি গাড়ি পোড়ায় তার ক্ষতিপূরণ আমি দেব। তবুও আপনারা গাড়ি চালান। কারণ মানুষের খুবই ভোগান্তি হচ্ছে।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুরে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page