October 2, 2026, 12:32 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

অবরোধের নারায়ণগঞ্জে মহাসড়কে অগ্নিসংযোগ-গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বিতীয় দফায় বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে অবরোধকারীরা। এ সময় ককটেল বিস্ফোরণসহ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থান, এশিয়ান হাইওয়ের মদনপুরে, ঢাকা-সিলেট মহাসড়কের বান্টিবাজার এলাকায় এসব ঘটনা ঘটেছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে আগুল জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় আশপাশ দিয়ে চলাচলকারী যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। একই সময়ে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। অবরোধকারী নেতাকর্মীরা নানা স্লোগান দিয়েছে।

আরও জানা গেছে, মহানগর ছাত্রদলের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা মহাসড়কের শিরাইল এলাকায় এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ের মদনপুর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের বান্টিবাজার এলাকায় অল্প সময়ের জন্য নেতাকর্মীরা জড়ো হয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

এ ছাড়া সিদ্ধিরগঞ্জের হাজীগঞ্জ বাজার এলাকায় ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগ করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং একটি প্রাইভেটকারের জানালার কাচ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।

আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় অবরোধের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবির হোসেন বলেন, ‘আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বান্টিবাজার এলাকায় অবরোধকারীরা একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। পরে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।’

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, ‘জেলার অনেক স্থানে ৫-৭ জন মিলে হঠাৎ করে আগুন জ্বালিয়েছে। পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছে। আজকে সকাল পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। এমনিতে বড় ধরনের কোনও নাশকতার ঘটনা ঘটেনি।’

ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কোনও ঘটনার তথ্য আমাদের জানা নেই।’

এর আগে, শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ফাঁকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে গেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page