August 5, 2026, 10:41 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

যশোরে ট্রেনে কাটা পড়ে ইউপি চেয়ারম্যান নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ট্রেনে কাটা পড়ে ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল নিহত হয়েছেন। আজ সকাল ৬টার দিকে সৈয়দপাড়া নামক গ্রামের ভেতর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে মর্নিংওয়াক করতে বের হয়। সকালে তিনি বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে মর্নিংওয়াক করে বাজারের দিকে আসছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও আশ-পাশের লোকজনকে খবর দেয়।
তিনি জানান, কোন ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটেছে তা কেউই বলতে পারছে না। অনুমান ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, চেয়ারম্যানের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page