February 5, 2026, 8:04 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ জামায়াত প্রার্থী আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করলো মেটা কর্তৃপক্ষ দেশের ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে ;  ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন ময়মনসিংহেরে ফুলবাড়িয়ায় ৫ ভুয়া ডিবি পুলিশক গ্রেফতার ঝালকাঠিতে অস্ত্র-মাদকসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২০ জন নিহত জাতিসংঘের কৃত্রিম বুদ্ধিমত্তা প্যানেলে ৪০ জন বিশেষজ্ঞের নাম ঘোষণা যুদ্ধ অবসানে সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন ও রাশিয়া মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শুরু ঝিনাইদহের মহেশপুরে চুরির সময় হাতেনাতে ধরা চোর ; গণপিটুনিতে গুরুতর আহত
এইমাত্রপাওয়াঃ

বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যাবে না : এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের এমপি  শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, বাসে আগুন দিয়ে নিরীহ মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে মানুষকে ভালো বাসতে হয়। যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তিনি অসহায় মানুষদের জমি কিনে ঘর করে দিয়েছেন কয়েক লক্ষ আপনারা কি করেছেন তিনি আরো বলেন, মানুষের ভালোবাসা আদায় করে নির্বাচনে আসেন জনগন আপনাদের ভোট দিলে আপনারা ক্ষমতায় আসবেন। তাই বাসে আগুন আর সাধারণ মানুষ হত্যা বন্ধ করেন তা না হলে আপনাদের আস্তাকুড়েও ঠাই হবে না।

আজ আজ ৮ নভেম্বর বুধবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে দেশব্যাপী বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সহ-সভাপতি ফারজেল হোসেন প্রমুখ।
এর র্পুবে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশের একটি মিছিল বের করা হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page