October 1, 2026, 10:24 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

মোংলায় বিদেশি জাহাজ থেকে চুরি করা ট্রলারবোঝাই জ্বালানি তেলসহ ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে চুরি করা ট্রলারবোঝাই জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছেন পুলিশ। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোংলা নদীর পাড় থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, বন্দরের হারবাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে তেল (ডিজেল) পাচার করে ট্রলারবোঝাই করছে এমন গোপন খবর আসে। পরে রাতে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার অভিযানে নামেন। রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ট্রলার দ্রুত যেতে দেখে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

অভিযানে ফজলু মৃধার ছেলে হেলাল মৃধা (৩০) ও কামাল হোসেনের ছেলে রনিকে (২৫) আটক করা হয়। এ সময় ১৮ ড্রাম জালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, পশুর নদীতে অভিযান চালিয়ে চোরা তেলসহ দুজন আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page