July 28, 2026, 6:17 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় কম্বল শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের ২ কর্মচারীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই জন হলেন- রাজবাড়ী জেলার আসাদ আলী ও মানিকগঞ্জ জেলার এনামুল হোসেন। তারা শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর সাব জোনাল অফিসের মিটার রিডার হিসেবে কর্মরত ও কামান্না গ্রামের একটি বাড়ি ভাড়া করে বসবাস করেছিলেন। শৈলকুপা থানা ওসি ঠাকুর দাস মন্ডল এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সকালে ভাড়া বাসায় ভিজা কম্বল শুকাতে গিয়ে টানানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

পল্লী বিদ্যুৎ সমিতির হাটফাজিলপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কামরুজ্জামান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়রা দেখতে পান, হাটফাজিলপুর পল্লী বিদ্যুতের মিটার রিডার আসাদ আলী ও এনামুল হোসেন বাসার উঠানে পড়ে আছে। পরে দেখা যায় কম্বল শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page