October 2, 2026, 8:53 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গ্যারান্টি দিচ্ছি সবার অংশগ্রহণে সঠিক সময়ে নির্বাচন :  এমপি শামীম ওসমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় এমপি এ কে এম শামীম ওসমান বলেছেন, কে কি করতেছে তা জানার দরকার নেই। দেশে নির্বাচন হবে। আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি সঠিক সময়েই নির্বাচন হবে। এক সেকেন্ড এদিকে-সেদিক হবে না। আল্টিমেটলি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়া কোনো গতি নেই বলে মন্তব্য করে তিনি।

শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর তার নিজ সংসদীয় এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়ার সাজনু ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুসহ স্থানীয়রা।

শামীম ওসমান বলেন, খুব শিগগিরই বাবা-মার কবর জিয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করবেন। ভবিষ্যতে শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী করেন আর আমি যদি নির্বাচনে দাঁড়াই এবং যদি বেঁচে থাকি তাহলেই ছোটখাটো কাজ নিয়ে আমি চিন্তা করি না।

তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জকে যে রূপে সাজানো চেষ্টা করছি, আমার সব কাজ হয়ে গেছে। আমি যদি কয়েক বছর বেঁচে থাকতে পারি তাহলে হসপিটাল, মেডিকেল কলেজসহ বিভিন্ন উন্নয়ন করা হবে সেই সময় নারায়ণগঞ্জের মানুষকে ঢাকা আর যেতে হবে না বলে জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page