July 13, 2026, 9:13 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার উন্নয়ন দেখে মাথা নষ্ট হয়ে গেছে বিএনপির : এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। তায় তারা দেশের উন্নয়নে বাধা দিতে না পেরে জ্বালাও পোড়াও শুরু করেছে অবরোধের নামে। বিএনপির রাঘোবোয়াল নেতাদের নির্দেশে প্রকাশ্যে যুবদল আর ছাত্রদলের নেতারা বাসে আগুন দিয়ে দেশের সম্পদ নষ্ট করে চলেছে। তারপরও শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নে কেউ বাধা দিতে পারবেনা।
আজ ১০ নভেম্বর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ৬টি নতুন পীচ রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
মহেশপুরের নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত মুন্ডুমালা থেকে বাউলী, মোহাম্মপুর খালপাড়ার রাস্তা, কুল্লাহ থেকে মোহাম্মদপুরের রাস্তাসহ ৬টি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেন, নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম স্বপন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ আসাদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজী, সাবেক আহবায়ক আলমগীর কবির প্রমুখ।
এর র্পুবে মুন্ডুমালা থেকে বাউলী, মোহাম্মপুর খালপাড়ার রাস্তা, কুল্লা থেকে মোহাম্মদপুরের রাস্তাসহ ৬টি রাস্তার ফলক উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি এমপি শফিকুল আজম খান চঞ্চল।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page