August 12, 2026, 12:08 pm
শিরোনামঃ
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার গাজীপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জানালেন জেলেনস্ক মার্কিন বাহিনী আমাদের ধারণার চেয়েও দুর্বল : আইআরজিসি মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার রেললাইন ; সমীক্ষা হয়েছে ব্রিটিশ আমলে ; স্থাপন করলেন শেখ হাসিনা : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আজ থেকে প্রায় ১৪০ বছর আগে ব্রিটিশ আমলে কক্সবাজার রুটে রেললাইন করার সমীক্ষা হয়েছিল। তবে রেললাইন করার কথা থাকলেও এত বছর এ পথে হয়নি রেললাইন। তা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দেখালেন। এতে প্রমাণিত হয় শেখ হাসিনা শুধু কথা দেন না, কথা রাখেনও।

শনিবার (১১ নভেম্বর) মাতারবাড়ী টাউনশিপ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে সারাদেশ পরিবর্তন হয়েছে। কক্সবাজারবাসী কখনো ভাবেনি এ পথে এমন একটি সুন্দর রেলস্টেশন হবে এবং ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যাবে। এটি কক্সবাজারের মানুষ স্বপ্নে দেখেছে বাস্তবে রুপান্তরিত হবে তা ভাবেনি।

যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। ২৮ অক্টোবর পুলিশের ওপর হামলা করেছে। তিন শতাধিক পুলিশ আহত হয়েছে। এক পুলিশকে পিটিয়ে মেরেছে। পরে ২০ মিনিটে রাস্তা খালি করে পালিয়েছে। এখন তারা গর্তে ডুকেছে। তারা গর্তের ভেতর থেকে আন্দোলনের ডাক দেয়, অবরোধের ডাক দেয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page