October 5, 2026, 8:30 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ছাগলে ক্ষেত খাওয়া কেন্দ্র করে মারামারিতে নিহত-১ ; আহত-৩

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে লিটন হোসেন (৩২) নামের এক যুবকের নিহত হয়েছে। এ সময় মজনু, বদিয়ার ও সিজনসহ ৩ জন আহত হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। সে শ্রীরামপুর গ্রামের আজিজুর হোসেনের ছেলে। আহত মজনু ও তার পিতা বদিয়ারকে যশোর সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায়  শ্রীরামপুর বাজারের রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ১০ নভেম্বর শুক্রবার সকালে শ্রীরামপুর গ্রামের সাবেক মহিলা মেম্বার রেহেনা খাতুনের ছাগল প্রতিবেশি মজনু হোসেনের কলাই ক্ষেত যায়। এতে মজনু ক্ষিপ্ত হয়ে ছাগল মালিককে গালি-গালাজ করেন। এনিয়ে সন্ধ্যায়  শ্রীরামপুর বাজারে মহিলা মেম্বারের স্বামী আহম্মেদ ও ছেলেদের সাথে মজনুর বাক-বিতণ্ডা শুরু হয়। দু‘পক্ষের মারামারিতে চাচাতো ভাই মজনুকে মারধর করা হচ্ছে শুনে চায়ের দোকানে বসে থাকা লিটন এগিয়ে গেলে প্রতিপক্ষের লাঠিল আঘাতে গুরুত্বর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রের্ফার করেন চিকিৎসকরা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।



Our Like Page