October 2, 2026, 8:07 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাে আটকের পর কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি কাভার্ডভ্যান ও দুটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মিজানুর রহমান (৩৯) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১২ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মিজানুর বগুড়া সদর উপজেলার গোকুলের মৃত আফসার আলীর ছেলে। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

এরআগে শনিবার সন্ধ্যার দিকে মতিঝিল থেকে র‌্যাব-১২ বগুড়ার একটি দল মিজানুরকে গ্রেফতার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়, অবরোধে ঢাকা-রংপুর মহাসড়কে বাঘোপাড়া ও দিঘলকান্দি এলাকায় একটি কাভার্ড ভ্যান আর দুটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনার অন্যতম আসামি মিজানুর। তার নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যানবাহনে আগুন, ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এসব ঘটনায় বগুড়া সদর থানায় গত দুই সপ্তাহে মিজানুরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক আইনে চারটি মামলা হয়েছে। এরপরই তিনি গ্রেফতার এড়াতে ঢাকায় পালিয়ে যান ও সেখান থেকে বগুড়ায় নাশকতার পরিকল্পনা করেন। মিজানুরের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় ১৯টি মামলা আছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, ঢাকা-রংপুর মহাসড়কে নাশকতা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী মিজানুর। তার নেতৃত্বে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এ ঘটনাগুলো ঘটাতো।

অভিযোগ অস্বীকার করে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান বলেন, মিজানুরকে হয়রানির জন্য মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। বিএনপির আন্দোলন বেগবান থাকবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page