October 2, 2026, 12:49 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজাবাসীই এই উপত্যকা শাসন করবে; চাপিয়ে দেয়া কাউকে গ্রহণ করা হবে না : ওসামা হামদানের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান যুদ্ধ শেষ হওয়ার পর গাজাবাসী ছাড়া অন্য কাউকে এই উপত্যকা শাসন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকার প্রশাসন পরিচালনার দায়িত্ব হামাস পালন করছে। তবে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরাইল দাবি করে আসছে, তারা এ যুদ্ধে হামাসকে ধ্বংস করে দেবে এবং এরপর অন্য কারো হাতে এই উপত্যকার শাসনভার তুলে দেয়া হবে। সেইসঙ্গে গাজার নিরাপত্তা রক্ষার কথিত দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য পালন করবে ইসরাইল।  তেল আবিবের এই দাবির প্রতি আমেরিকা সমর্থন জানিয়েছে।

হামাসের সিনিয়র পলিটব্যুরো নেতা ওসামা হামদান এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছেন, “আমরা মার্কিন প্রশাসনের পাশাপাশি অবৈধ দখলদার ও অপরাধী ইসরাইলি নেতাদের জানিয়ে দিতে চাই, গাজা উপত্যকা কেবল এখানকার অধিবাসীরা শাসন করবে। এখানকার রাজনৈতিক কিংবা নিরাপত্তাগত বিষয় দেখতে অন্য কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না।”

বৈরুত প্রবাসী হামদান রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আরো বলেন, “আমরা গাজাবাসী স্বাধীন জাতি এবং আমরা অন্য কারো অভিভাকত্ব গ্রহণ করি না। আমরা রক্ত ও প্রাণ উৎসর্গ করে আমাদের স্বাধীনতা রক্ষা করব।  কাজেই গাজা নিয়ে তোমাদের মাথাব্যথা না করলেও চলবে, তোমরা বরং আপন প্রাণ বাঁচাও।”

হামদান এমন সময় এ বিবৃতি দিলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চলতি সপ্তাহের গোড়ার দিকে বলেছিলেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এই উপত্যকাকে পশ্চিম তীরের প্রশাসনের সঙ্গে একীভূত করে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হবে।

তবে শনিবার ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, গাজার নিরাপত্তা রক্ষার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য তেল আবিবের হাতে থাকবে। এ ঘটনায় অবশ্য গাজার ভবিষ্যত নিয়ে আমেরিকা ও ইসরাইলের মধ্যকার মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে; যদিও হামাস নেতার মতে, ওই মতবিরোধ গাজার ভবিষ্যতের ওপর কোনো প্রভাব ফেলবে না।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page