October 2, 2026, 12:48 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার সকাল ১০টার দিকে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে।

প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে ‘ইইউ’ প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প-৪-এ পৌঁছে। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টার এবং ক্যাম্প-৪ এক্সটেনশনে ডাটা এন্ট্রি সেন্টার পরিদর্শন করেন দলের সদস্যরা। পরে ক্যাম্প-৪-এ ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করে রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর ১৮ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন এবং কমিউনিটি প্রটেকশন কমিটির রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন তারা।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বিকাল ৪টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত একটি বৈঠক করেন। এরপর তারা কক্সবাজার ত্যাগ করেন।

এর আগে রবিবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page