July 21, 2026, 7:38 pm
শিরোনামঃ
যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে রাজধানী ঢাকার ৬ টি পয়েন্টে বিক্রি শুরু করেছে আওয়ামী লীগের তিনটি সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

সকাল ৭ টা থেকে রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প, হাজারিবাগ মোড়, লালবাগ কেল্লার সামনে, বাড্ডা ১৯ নং ওয়ার্ড, ভাষানটেক ও উত্তরখানে এই সবজি বিক্রি কার্যক্রম চলবে।

কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে এনে আজ মঙ্গলবার সকালে মিরপুর আনসার ক্যাম্পের সামনে এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

তিনি বলেন, বিএনপি-জামায়াতপন্থি ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে জিনিসের দাম বাড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই শেখ হাসিনার নির্দেশে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে। এতে কৃষক যেমন উপকৃত হবে, তেমনি সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পারবে।

শেখ পরশ বলেন, সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি কিনে এনে আজ থেকে রাজধানীর ৬টি পয়েন্টে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে। নিয়মিত চলবে এ কর্মসূচি।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, কৃষকের ওপর জুলুম হচ্ছে। বাজারে শাক-সবজির দাম আকাশছোঁয়া। অথচ কৃষক বঞ্চিত। কৃষককে ন্যায্য পাওনা দিতে এবং সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে শাক-সবজি পৌঁছে দিতে আজ থেকে চলবে এ কর্মসূচি।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করছি। মধ্যস্বত্ত্বভোগীরা যে সিন্ডিকেট করে দ্রব্যের মূল্য বৃদ্ধি করে অধিক মুনাফা করছেন সেই সিন্ডিকেটের অবসান, কৃষক এবং সাধারণ মানুষের উপকারের জন্যই এই আয়োজন।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, মধ্যস্বত্বভোগীদের অরাজকতা, মূল্যস্ফীতিসহ নানা কারণে কৃষিপণ্য যে চড়া দামে বিক্রি হচ্ছে, সেখান থেকে রাজধানীবাসীকে স্বস্তি দিতে কৃষকের ক্ষেত থেকে সরাসরি সবজি কিনে বিক্রি করা হচ্ছে।
এসময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page