October 2, 2026, 4:34 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় যুবলীগ নেতা হত্যাকান্ডে জড়িত বিএনপি-জামায়াতের ৩ নেতা-কর্মী  গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম (৪৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মারুফ মিয়াসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। গ্রেপ্তারকৃত অপর দুইজন হলেন বিএনপির সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল মিয়া ও জামায়াত কর্মী মোজাম্মেল হক।

মঙ্গলবার রাতে মারুফকে রংপুর নগরীর মুলাটোল এলাকার ব্যাংক কলোনী থেকে এবং বিএনপি নেতা জয়নাল মিয়া ও জামায়াতের মোজাম্মেল হককে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার একটি দুর্গম চর থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে নগরীর উত্তম হাজিপাড়া এলাকায় র‌্যাব-১৩ সদর দপ্তরে এক সবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডিং অফিসার আরাফার ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে গত ১২ নভেম্বর রাতে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা থেকে ছাইতনতলা আসার সময় রাস্তায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার পথরোধ করে দাড়ায়। এক পর্যায়ে মারুফ মিয়াসহ তার সঙ্গীরা জাহিদুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মৃত্যু হয় জাহিদুলের। মৃত্যুর সময় তিনি হামলাকারীদের নাম বলে যান।

এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ২০ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করে তার পরিবার। সুন্দরগঞ্জ থানা পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-১৩ কমান্ডিং অফিসার আরাফার ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সম্প্রতি ঘটে যাওয়া নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছেন। আসামিদের সুন্দরগঞ্জ থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page