August 6, 2026, 5:05 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

অবরোধে গাজীপুরে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া ; ককটেল বিস্ফোরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটালে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকার ১নং সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যান।

বিএনপির নেতাকর্মীরা জানায়, বুধবার সকাল পৌনে সাতটায় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এ সময় অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত হয়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যান। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শ্রীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন বলেন, বুধবার সকালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো ধাওয়ার ঘটনা ঘটেনি। বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে পর পর ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে পালিয়ে যায়।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির মিছিলে পিকেটিং হচ্ছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page