April 25, 2026, 8:53 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ; বিএনপি কর্মী গ্রেফতার

গ্রেফতার রায়হান মন্ডল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি বিএনপি কর্মী রায়হান মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে জয়পুরহাট সদরের হিচমী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক। রায়হান মন্ডল হিচমী গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে।

কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন, ‘বৃহস্পতিবার পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক নওগাঁয় যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের পুরানাপুল রেললাইন ক্রসিংয়ে ট্রাকের গতি কমান চালক। এ সময় ১২-১৩ জন লোক এসে ট্রাকে ইটপাটকেল ও পেট্রোল নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক ট্রাকের চালক ও আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ট্রাকচালক আকাশ হোসেন বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫-৩০ জনের নামে জয়পুরহাট সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার পরই ঘটনায় জড়িতরা আত্মগোপন করে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি রায়হান মন্ডলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page