July 22, 2026, 1:21 pm
শিরোনামঃ
বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করল সরকার
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক সদস্যদের স্মরণে সভা ও দোয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক সদস্য  ও দাতা সদস্যদের স্মরণে সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাকক্ষে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক মাহাতাব উদ্দীন, সিনিয়র সাংবাদিক ও চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিক পত্রিকা সম্পাদক পরিষদের আহবায়ক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন।

সভায় উপস্থিত প্রয়াত সদস্যদের স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন মাহফুজ খান, লাবলুর রহমান ও ওয়াহিদ হোসেন জোয়ার্দ্দার শান্তনু।

স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রয়াতদের ত্যাগের ফসল আজকের চুয়াডাঙ্গা প্রেসক্লাব। তাদের দেখানো পথেই আমরা মসৃণভাবে পথ চলছি। এজন্য আমরা তাদের কাছে চির ঋণী।

তারা আরও বলেন, প্রয়াত সহকর্মীদের স্মরণ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব যে উদারতার পরিচয় দিয়েছে তা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ফলে এ অঙ্গণে আরও কীর্তিমানের আবির্ভাব হবে। সমৃদ্ধ হবে এ জেলার সাংবাদিকতা। আমরা আমাদের প্রয়াতদের স্মরণ করার মধ্যদিয়ে নিজেদেরকে স্মরণীয় করতে চাই। যাতে পরবর্তী প্রজন্ম আরও ভালোভাবে এ প্রজন্মের প্রয়াতদের স্মরণ করে।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জন্মলগ্ন থেকে এ যাবৎ যেসব সদস্য এবং দাতা সদস্য প্রয়াত হয়েছেন তাদের গভীরভাবে স্মরণ করা হয়। সবশেষে প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০ জন সাংবাদিক ও ৬ জন দাতা সদস্য প্রয়াত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page