May 21, 2026, 7:42 am
শিরোনামঃ
মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত আনসার-ভিডিপির পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থে কাজের আহ্বান রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে : চিফ হুইপ বগুড়ায় ট্রান্সফরমার চুরির জেরে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে অটোচালককে পিটিয়ে হত্যা কঙ্গোয় দ্রুত ছড়াতে শুরু করেছে ইবোলা ভাইরাস ইরানের সাথে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে : ট্রাম্প যুক্তরাষ্ট্র আবার হামলা করলে বড় চমক দেখানো হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে স্বেচ্ছাসেবক লীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের শহীদ হাসান চত্বরে এ কার্যক্রম শুরু হয়। এতে ১৩ রকমের শাকসবজি ও কাঁচাপণ্য বিক্রি করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তাদের একটু স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ কার্যক্রম শুরু হয়েছে। মূলত কৃষকদের কাছ থেকে সবজি কিনে এনে সরাসরি ভোক্তাপর্যায়ে বিক্রি করা হচ্ছে। কার্যক্রমের প্রথম দিনেই ভালো সাড়া মিলেছে। এ ধারা অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলার সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সদস্য আতিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page