April 23, 2026, 1:41 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

রংপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন তৃতীয় লিঙ্গের রানী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেন।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম তোলেন তিনি। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।

এদিকে আনোয়ারা ইসলাম রানীর তার মনোনয়নপত্র গ্রহণের খবরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আবার অনেকেই রানীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, সবক্ষেত্রে রংপুর একটি অবহেলিত অঞ্চল। দেশের উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত। কারণ এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই। যার কারণে আমি এই আসনে নির্বাচন করে নেতৃত্বে আসতে  চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

রানী আবেগ জড়ানো কণ্ঠে জানান, সকলেরই সংসার রয়েছে, সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তাও রয়েছে। আমার সংসার নেই, স্বামী নেই, সন্তান নেই  এক কথায় আমার কোনো পিছু টান নেই। আপনারাই আমার সংসার। আপনারাই আমার পরিবার। আমি আপনাদের হয়ে যেতে চাই। যতটুকু বড় হয়েছি। আপনারা খবর নিয়ে দেখবেন সারাজীবন মানুষের উপকার করে এসেছি।

নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করতে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উন্নয়নের জন্য আন্দোলন করব। এ সময় তিনি তার ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

রানীর মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল আলম জানান, এবার রংপুর-৩ আসনে মোট ৫ লাখ ১৯ হাজার ৯৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page